32 C
আবহাওয়া
২:০১ অপরাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৬
Bnanews24.com
Home » একনেকের দ্বিতীয় বৈঠক আজ

একনেকের দ্বিতীয় বৈঠক আজ


বিএনএ ডেস্ক: আজ রোববার (২৬ এপ্রিল) বর্তমান সরকারের দ্বিতীয় এবং চলতি অর্থবছরের ১০ম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিতব্য এ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে মোট ১৭টি প্রকল্প উঠতে যাচ্ছে। যা বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা।

প্রকল্পগুলোর ধরন বিশ্লেষণে দেখা যায়, ভৌত অবকাঠামো খাতের উন্নয়নে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। এই বিভাগের মোট ১১টি প্রকল্প আজ টেবিলে উঠছে। এছাড়া আর্থসামাজিক অবকাঠামো বিভাগের চারটি এবং কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের দুটি প্রকল্প অনুমোদনের তালিকায় রয়েছে।

এছাড়া একনেকের অবগতির জন্য পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত ৩৩টি প্রকল্প উত্থাপন করা হবে।

উল্লেখ্য, এর আগে গত ৬ এপ্রিল বর্তমান সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই সভায় ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্প অনুমোদন দিয়েছিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ