27 C
আবহাওয়া
৫:১৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » চার ফোনে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগইন করা যাবে 

চার ফোনে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগইন করা যাবে 

হোয়াটসঅ্যাপ

বিএনএ : হোয়াটসএপ নতুন সুবিধায় এখন থেকে হোয়াটসঅ্যাপের একই একাউন্ট চারটি ফোনে লগইন করা যাবে। মঙ্গলবার (২৫ এপ্রিল) থেকে এই সুবিধা পাচ্ছেন ব্যবহারকারীরা।

হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ তার ভেরিফাইড ফেসবুক পেজে এ কথা জানান।

এর আগে একই সময়ে একটি হোয়াটসঅ্যাপ একাউন্ট শুধুমাত্র মোবাইল ও ডেস্কটপে লগইন করা যেত।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যে সব ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে এই সেবা। কিউআর কোড স্ক্যান করে একাধিক ফোনে লগইন করা যাবে হোয়াটসঅ্যাপ। শুধু তাই নয়, প্রাইমারি ফোনে ইন্টারনেট সংযোগ না থাকলেও অন্য ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের লিংক ব্যবহার করা যাবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা