26 C
আবহাওয়া
৬:৪২ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ১৭

বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ১৭

বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ১৭

বিএনএ, রাজশাহী : রাজশাহী মহানগরের কাটাখালী এলাকায় বাস-অ্যাম্বুলেন্স ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ১৭ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৬শে মার্চ) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।সংঘর্ষের পর অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুসসঙবাদমাধ্যমকে  বলেন, রাজশাহী থেকে যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিকে একটি যাত্রীবাহী মাইক্রোবাস ঢাকার দিক থেকে রাজশাহীর দিকে আসছিল। অন্য একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা রাজশাহী থেকে বানেশ্বরের দিকে যাচ্ছিল। বাস, মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশা রাজশাহীর কাটাখালির কাপাশিয়া এলাকায় পৌঁছানোমাত্র নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের ভেতরেই আগুনে পুড়ে ১১ জন নিহত হন।
এছাড়া,আহত অবস্থায়  আরও কয়েকজনকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে ছয় জন মারা যান। সবমিলিয়ে ১৭ জন নিহত হয়েছেন বলে জানান তিনি।

বিএনএনিউজ/ এইচ.এম

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স