30 C
আবহাওয়া
২:০২ অপরাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » যুক্তরাজ্য থেকে আসা এক বিমানের ২৮ যাত্রীর করোনা

যুক্তরাজ্য থেকে আসা এক বিমানের ২৮ যাত্রীর করোনা


বিএনএ, সিলেট :যুক্তরাজ্য থেকে আসা একটি বিমানে ২৮ যাত্রীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। গত ২১ জানুয়ারি বিমানটি যুক্তরাজ্য থেকে সিলেট এএমজি ওসমান আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। রবিবার বিমান আরোহীদের নমুনা সংগ্রহের পর সোমবার (২৫ জানুয়ারি) রাতে আসা রিপোর্টে তাদের করোনা শনাক্ত হয়।

দেশে আসার পর তারা বিভিন্ন হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন। করোনা শনাক্ত হওয়ার পর তাদেরকে সরকারি ব্যবস্থাপনায় খাদিমপাড়া ৩১ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের সোমবার রাতে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২১ জানুয়ারি যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট নং বিজি-২০২তে সিলেট ওসমানী বিমানবন্দরে আসেন ১৫৭ প্রবাসী। সিলেটে আসার পর তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে বিভিন্ন হোটেলে রাখা হয়। নিয়ম অনুসারে তাদের ৪ দিন কোয়ারেন্টিনে থাকার কথা। এ হিসেবে সোমবার তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে ছেড়ে দিতে রবিবার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করানো হয়। এতে ২৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।

জানা গেছে, করোনাক্রান্ত এসব যাত্রীদের ১৫ জন হোটেল নূরজাহানে, ৫ জন হোটেল ব্রিটানিয়ায়, ৪ জন হোটেল হলিগেইটে, ৩ জন হোটেল লা রোজে এবং ১ জন হোটেল হলি সাইডে অবস্থান করছিলেন।

বি এম আশরাফ উল্যাহ তাহের জানান, করোনাভাইরাসের পরীক্ষায় এসব যাত্রী পজিটিভ প্রমাণিত হওয়ায় তাদেরকে সিলেটের খাদিমপাড়াস্থ ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, অপর ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড সুদানের দারফুরে ভয়াবহ ড্রোন হামলা ‘নীলসাগর’ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন, শুরু হয়েছে ভোটগ্রহণ বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা