31.7 C
আবহাওয়া
৫:৩৬ অপরাহ্ণ - জুলাই ২৫, ২০২৬
Bnanews24.com
Home » হাদী হ/ত্যায় জড়িত নাসীরুদ্দীন পাটোয়ারী!

হাদী হ/ত্যায় জড়িত নাসীরুদ্দীন পাটোয়ারী!


বিএনএ, ডেস্ক : নির্বাচনের মাঠ থেকে রাজপথ— তীব্র কোন্দলে জড়িয়ে পড়েছে আমজনতার দল এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি! কিন্তু এই রাজনৈতিক কাঁদা ছোড়াছুড়ি কি এখন রূপ নিয়েছে খুনের রাজনীতিতে?

ইউটিউব চ্যানেল ‘মানচিত্র’-কে দেওয়া এক  সাক্ষাৎকারে আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান সরাসরি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে দায়ী করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীকে! আমজনতার দল ও এনসিপির মধ্যকার রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি ও অনলাইন যুদ্ধ এখন এক ভিন্ন ও চরম নাটকীয় মোড় নিয়েছে।  দুই দলের মধ্যকার এই চরম দ্বন্দ্বের পেছনের আসল রহস্য কী?”

YouTube player

ফিরে যাওয়া যাক ২০২৫ সালের ১২ ডিসেম্বরের সেই রক্তাক্ত দিনে। বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় মাথায় গুলিবিদ্ধ হন তরুণ নেতা শরীফ ওসমান হাদী। এই হত্যাকাণ্ডের পর থেকেই এনসিপি এবং আমজনতার দলের মধ্যে শুরু হয় চরম মনস্তাত্ত্বিক যুদ্ধ। এই রাজনৈতিক বিরোধের জেরে এবার আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান ক্ষোভ উগরে দিয়ে সুনির্দিষ্টভাবে যা বলেছেন, তা দেশের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করার জন্য যথেষ্ট।  শুনুন  তারেক রহমানের কন্ঠে।

এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী এই ধরনের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন।  এর আগে তিনি দাবি করেছিলেন, ওসমান হাদী হত্যার বিচার না হওয়ার পেছনে রয়েছে ভারতীয় প্রভাব ও সরকারের ভেতরের কিছু মহলের যোগসাজশ। এনসিপির দাবি— যারা নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় টিকে থাকতে চায়, তারাই এখন এনসিপির মতো উদীয়মান শক্তির কণ্ঠরোধ করতে এমন মিথ্যা খুনের মামলা বা ব্লেম-গেমের রাজনীতি শুরু করেছে।

প্রসঙ্গত,জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুর ২০২৬ সালের ২১ শে জানুয়ারি ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয়ে দেয়া একটি বক্তব্য নতুন করে ভাইরাল হয়েছে।  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে ডা. মাহমুদা মিতু নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন এবং  জামায়াত প্রার্থী ড. ফয়জুল হককে সমর্থন জানান। এই সময় তিনি বলেন একমাত্র জামায়াতই পারবে বাংলাদেশে সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে।

ডা. মাহমুদা মিতুর জামায়াতকে নিয়ে করা সেই পুরোনো মন্তব্যটি ঠিক এমন এক সময়ে নতুন করে ভাইরাল হয়েছে, যখন সাতক্ষীরা-৪ আসনের জামায়াত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, নৈতিক স্খলন ও নারী কেলেঙ্কারির ভিডিও ফাঁসের ঘটনায় দল থেকে বহিস্কার হয়েছেন।  ডা. মাহমুদা মিতুর এই ভাইরাল বক্তব্যের তীর্যক সমালোচনা করার পাশাপাশি ডা.মাহমুদা মিতু এবং নাসিরুদ্দিন পাটোয়ারিকে ’রাজাকার শাবক’ বলে মন্তব্য করেন আমজনতার দলের সাধারণ সম্পাদক। এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু যখন জামায়াতকে “সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করার একমাত্র শক্তি” বলে সার্টিফিকেট দেন, তখন তারেক রহমান এটিকে আদর্শিক দেউলিয়াত্ব হিসেবে দেখেন।

উল্লেখ্য, চরম বিতর্কের মুখে অবশেষে  ২২ জুলাই, ২০২৬ (বুধবার) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে  দলের শুরা সদস্য ও এমপি গাজী নজরুল ইসলামকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। এতে সন্তুস্ট নয় আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। তিনি জামায়াতের শুরা সদস্য ও এমপি গাজী নজরুল ইসলামের দৃস্টান্তমূলক শাস্তি দাবি করেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন,  ইনকিলাব মঞ্চের অন্যতম শীর্ষনেতা শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের পর সেই রাজনৈতিক বলয়ের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নিয়ে এনসিপি ও আমজনতার দলের মধ্যে তীব্র প্রতিযোগিতা শুরু হয়।

তারেক রহমান মনে করেন, এনসিপি এবং তার শীর্ষনেতা নাসীরুদ্দীন পাটোয়ারী রাজনৈতিক ফায়দা লুটতে এবং ইনকিলাব মঞ্চকে নিজেদের পকেটে পুরতেই ওসমান হাদীকে পথ থেকে সরিয়ে দিয়েছেন। এই ব্যক্তিগত ও রাজনৈতিক ক্ষোভ থেকেই তিনি এনসিপিকে সরাসরি আক্রমণ করছেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ