29 C
আবহাওয়া
১১:২৫ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ফুটবলার মাইকেল এনেরামো

মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ফুটবলার মাইকেল এনেরামো


বিএনএ, বিশ্বডেস্ক: মাঠেই অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন নাইজেরিয়ার পেশাদার ফুটবলার মাইকেল এনেরামো। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।

শুক্রবার (২৪ এপ্রিল) একটি প্রীতি ম্যাচ চলাকালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে নাইজেরিয়া ফুটবল ফেডারেশন ।

বিবৃতিতে বলা হয়, কাদুনায় একটি প্রীতি ম্যাচে খেলতে গিয়ে হঠাৎ করেই মাঠে লুটিয়ে পড়েন এনেরামো। তিনি প্রথমার্ধ সম্পূর্ণ খেলেন এবং দ্বিতীয়ার্ধের প্রথম পাঁচ মিনিটও মাঠে ছিলেন। এরপরই তার হৃদ্‌রোগজনিত সমস্যা (কার্ডিয়াক অ্যারেস্ট) হয় বলে ধারণা করা হচ্ছে।

এনএফএফের সাধারণ সম্পাদক মোহাম্মদ সানুসি বলেন, ‘ এই মুহূর্তে আমার বলার মতো ভাষা নেই। আমি শুধু প্রার্থনা করতে পারি, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন এবং তার পরিবার ও নাইজেরিয়ার ফুটবল পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন।’

মাইকেল এনেরামো নাইজেরিয়ার জাতীয় ফুটবল দলের হয়ে ১০টি ম্যাচ খেলেছেন এবং ৩টি গোল করেছেন। এছাড়া তিনি তিউনিসিয়া ও তুরস্কের বিভিন্ন ক্লাবেও পেশাদার ফুটবল খেলেছেন।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!