বিএনএ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত নিখোঁজ বাংলাদেশি দুই শিক্ষার্থীর মধ্যে জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে অপর শিক্ষার্থী নাহিদার ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তার সন্ধান চলছে।
শুক্রবার (২৪ এপ্রিল) ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ তার রুমমেটকে আটক করেছে।
গোলাম মোর্তোজা আরও বলেন, দুই শিক্ষার্থীর পরিবারের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমরা দূতাবাস থেকে পুলিশ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এফবিআই, স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করছি। ’
হিলসবরো কাউন্টি শেরিফের (পুলিশ) কার্যালয় এর তথ্যমতে, জামিলের রুমমেট হিশাম আবুঘরবেহ (২৬) নামের একজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়। হিশাম আবুঘরবেহ জন্মসূত্রে মার্কিন নাগরিক।
বিএনএ/শাম্মী
![]()

