27.3 C
আবহাওয়া
৩:৫৪ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » কুবি ছাত্রলীগ একাংশের মানববন্ধন

কুবি ছাত্রলীগ একাংশের মানববন্ধন

কুবি ছাত্রলীগ একাংশের মানববন্ধন

বিএনএ, কুবি : শনিবার (২৫ মার্চে) গণহত্যার ‘সাংবিধানিক ও আন্তর্জাতিক স্বীকৃতিদান’, ‘গণহত্যা অস্বীকৃতি আইন’ প্রবর্তন ও পাকিস্তানকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা প্রার্থনা এবং জামাত-শিবিরকে আইনগতভাবে নিষিদ্ধ করার দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।

শনিবার (২৫ মার্চ) বিকাল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে এই মানববন্ধনের আয়োজন করে ২০১৭ সালে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী ও সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক স্বজন বরণ বিশ্বাস সমর্থিত অংশ।

মানববন্ধনে স্বজন বরণ বিশ্বাস বলেন, ৭১ এ যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই জামাত-শিবিরকে আইনগতভাবে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। প্রধানমন্ত্রীর কাছে আবেদন, গণহত্যার সাংবিধানিক ও আন্তর্জাতিক স্বীকৃতিদান’, ‘গণহত্যা অস্বীকৃতি আইন’ প্রবর্তন ও পাকিস্তানকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা প্রার্থনার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করুন।

রেজা-ই-এলাহী বলেন, ২৫ মার্চ রাতে বাংলাদেশর ওপর পাকিস্তান যেভাবে অত্যাচার চালিয়েছিল, তা ভুলার নয়। তারা ভেবেছিল শিক্ষক, বুদ্ধিজীবি, ছাত্রদের হত্যা করলে বাংলাদেশ সার্বভৌম দেশ হিসেবে উঠে দাঁড়াতে পারবে না। কিন্তু বঙ্গবন্ধু তা হতে দেয়নি। সেই পাকিস্তানিদের সহযোগী জামাত-শিবিরকে প্রতিটি স্থান ও ক্যাম্পাস থেকে নিষিদ্ধ করতে হবে।

মানববন্ধনে তাঁদের সমর্থিত অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/ হাবিবুর রহমান, বিএম

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ