28 C
আবহাওয়া
৪:০৯ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » শত শিশু শিল্পীর কন্ঠে ‘জয় বাংলা বাংলার জয়’

শত শিশু শিল্পীর কন্ঠে ‘জয় বাংলা বাংলার জয়’

শত শিশু শিল্পীর কন্ঠে ‘জয় বাংলা বাংলার জয়’

বিএনএ, ঢাকা : মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বাংলাদেশ শিশু একাডেমির শত শিশুশিল্পীর কন্ঠে ‘জয় বাংলা বাংলার জয়’ এই কালজয়ী গান পরিবেশিত হবে। রোববার (২৬ মার্চ) সকাল ১১টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে পার্থ বড়ুয়া ও নিশীতা বড়ুয়ার নেতৃত্বে এসব শিশুরা সম্মিলিতভাবে গান গাইবে।

বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একই মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে আলোচনা, পুরষ্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!