21 C
আবহাওয়া
১২:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম-৮ আসনে নৌকার টিকিট পেলেন নোমান আল মাহমুদ

চট্টগ্রাম-৮ আসনে নৌকার টিকিট পেলেন নোমান আল মাহমুদ


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে নৌকার টিকিট পেয়েছেন ।

গণভবনে শনিবার (২৫ মার্চ) দুপুর ১টার দিকে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের জানিয়েছেন।

বন্দরনগরীর পাঁচলাইশ, চান্দগাঁও, মোহরা, ষোলশহর এবং বোয়ালখালী উপজেলা নিয়ে চট্টগ্রাম-৮ সংসদীয় আসন গঠিত।

গত ৫ ফেব্রুয়ারি রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ। তিনি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি।

এর আগের সংসদ সদস্য মইন উদ্দিন খান বাদলের ‍মৃত্যুতে আসনটি শূন্য হলে ২০২০ সালের ১৩ জানুয়ারির উপ-নির্বাচনে মোছলেম উদ্দিন সংসদ সদস্য হন।

এই আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে মনোনয়নপত্রের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম গত সোমবার থেকে বুধবার পর্যন্ত অনুষ্ঠিত হয়। এ সময় মোট ২৭ জন আবেদন জমা দেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২৭ এপ্রিল এ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, নোমান আল মাহমুদ সাবেক সংসদ সদস্য প্রয়াত মইন উদ্দিন খান বাদল ও মোছলেম উদ্দিন আহমদের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ছিলেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স