25 C
আবহাওয়া
৮:৩২ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » জাপানে ৬.১ মাত্রার ভূমিকম্প

জাপানে ৬.১ মাত্রার ভূমিকম্প


বিএনএ, বিশ্বডেস্ক : এবার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাপানের হোক্কাইডো প্রদেশ কেঁপে ওঠে। জানা গিয়েছে, রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.১।

জাপানের জাতীয় ভূবিজ্ঞান গবেষণা ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এনআইইডি বলেছে, ভূমিকম্পটি নেমুরো উপদ্বীপের ভূপৃষ্ঠ থেকে ৬১ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছে। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পে উপকূলীয় শহর কুশিরো এবং নেমুরোকে কেঁপে ওঠে। তবে উপকূলীয় ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এ ছাড়াও জাপানের গণমাধ্যমগুলোতে ক্ষয়ক্ষতি বা আঘাতের কোনো তাৎক্ষণিক প্রতিবেদন প্রকাশ হয়নি।

জাপানে ভূমিকম্প একটি সাধারণ ঘটনা। দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ারে’ অবস্থিত। এটি একটি তীব্র ভূমিকম্পের ক্রিয়াকলাপ, যা দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে বিস্তৃত।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন