27 C
আবহাওয়া
১২:০৫ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » আওয়ামী লীগের ২২তম সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের ২২তম সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সম্মেলন

বিএনএ ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম সম্মেলনের উদ্বোধন করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার ( ২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় তিনি সম্মেলনের প্রধান অতিথি হিসেবে সম্মেলনমঞ্চে আরোহণ করেন।

প্রধানমন্ত্রী সম্মেলনমঞ্চে আরোহণের পর জাতীয় সঙ্গিত পরিবেশিত হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়িয়ে ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি।

সম্মেলনস্থলে আওয়ামী লীগের সকল জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। এছাড়া সারাদেশ থেকে আওয়ামী লীগের সাত হাজার কাউন্সিলর, ১৫ হাজার ডেলিগেট ও অগনিত নেতাকর্মীরা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনস্থলে উপস্থিত হয়েছেন।

এর আগে, আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনস্থলে ১০টা ২৫ মিনিটে এসে পৌঁছান দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয় ওঠে পুরো সমাবেশস্থল।

সকাল ৭টা থেকে সম্মেলনে ঢোকার গেট খুলে দেওয়া হয়। সম্মেলনস্থলে ছোট ছোট মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও কালিমন্দির গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের কাউন্সিলর ও ডেলিগেটদের ঢুকতে দেখা গেছে।

সম্মেলনে দলের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করবেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। স্বাগত বক্তব্য দেবেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ