27 C
আবহাওয়া
২:২৫ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ইবির নতুন প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন

ইবির নতুন প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন

ইবির নতুন প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন

বিএনএ, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন প্রক্টর হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সদ্যবিদায়ী প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন এর দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর হোসেন’কে প্রক্টর পদে নিয়োগ প্রদান করেছেন।

আগামী এক বছরের জন্য তিনি এ পদে দায়িত্ব পালন করবেন এবং নিয়মানুযায়ী তিনি এ পদের সকল সুযোগ সুবিধাও পাবেন।

এছাড়া নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করার সদ্যবিদায়ী প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন’কে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিএনএ/তারিক সাইমুম,ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ