23 C
আবহাওয়া
৭:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » পেশায় পরিচ্ছন্নতাকর্মী হলেও কোটিপতি ইউসুফ

পেশায় পরিচ্ছন্নতাকর্মী হলেও কোটিপতি ইউসুফ

পেশায় পরিচ্ছন্নতাকর্মী হলেও কোটিপতি ইউসুফ

বিএনএ ডেস্ক : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের  ইউসুফ। পেশায় পরিচ্ছন্নতাকর্মী হলেও কর্মস্থলে তাকে কোটিপতি হিসেবে জানে সকলে। তার নামে বিভিন্ন ব্যাংকে জ্ঞাত আয়ের বহির্ভূত বিপুল টাকার লেনদেনসহ কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্থায়ী নন, দৈনিক হাজিরার ভিত্তিতে কাজ করেন ইউসুফ।  ১৪ বছর আগে সচিবালয়ে দৈনিক হাজিরায় পরিচ্ছন্ন কর্মী পদে নিয়োগ পান ইউসুফ।

অনুসন্ধানে জানা গেছে- ঢাকার মাতুয়াইলে আছে ইউসুফের একটি বাড়ি। ২০১৩ সালে মোহাম্মদপুর রাজিয়া সুলতানা রোডে ৬ তলা একটি বাড়ি মার্কেন্টাইল ব্যাংকে নিলামের সর্বোচ্চ ১ কোটি ২০ লাখ টাকার দরদাতা ছিলেন ইউসুফ।

এদিকে, ইউসুফের তিনটি ব্যাংক একাউন্টে পাওয়া গেছে ২ কোটি ১৮ লাখ টাকা লেনদেনের তথ্য।নিয়মিত কর্মচারী না হলেও সচিবালয় চতুর্থ শ্রেনী কর্মচারী সমিতির সহ সভাপতি হয়েছেন ইউসুফ।

এ বিষয়ে সচিবালয় বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমীন বলেন গণমাধ্যমকে জানান, “আমাদের গঠনতন্ত্রে অস্থায়ীভাবে লোক নেয়ার সুযোগ নেই। আমরা এভাবে লোক নেই না। এ বিষয়ে সংগঠনের সচিব/মহাসচিবকে জিজ্ঞাসা করতে পারেন।”

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স