31 C
আবহাওয়া
১:২৯ পূর্বাহ্ণ - জুন ১, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

চট্টগ্রামে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের কদমতলী এলাকায় একটি পোশাক কারখানায়  অগ্নিকাণ্ড ঘটেছে।সোমবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বেলা একটার দিকে চারতলা ভবনটির উপরের তলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে কম্বল, সোয়েটার ও ফুটবলের গোডাউন রয়েছে। গোডাউনগুলো বন্ধ ছিল এবং ভবনে কেউ আটকা পড়েনি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ