25 C
আবহাওয়া
৭:৫৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে দুদক কর্মকর্তা গ্রেপ্তার

চট্টগ্রামে দুদক কর্মকর্তা গ্রেপ্তার


বিএনএ, চট্টগ্রাম : চাঁদা দাবির অভিযোগে করা মামলায় চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম কামরুল হুদা। তিনি দুদকের এএসআই হিসেবে কুমিল্লায় কর্মরত।

শনিবার (২৩ সেপ্টম্বর) রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় একটি রেস্তোরাঁ থেকে কামরুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বাড়ি বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায়

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরিমল ধর নামের এক গয়না ব্যবসায়ী অভিযোগ করার পর পুলিশ কামরুল হুদাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ওই গয়না ব্যবসায়ী বাদী হয়ে মামলা করেছেন। অভিযোগের বিষয়ে বিস্তারিত জানতে আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম নগরের গয়না ব্যবসায়ী পরিমল ধরকে দুদক কর্মকর্তা কামরুল হুদা জানান তাঁর (পরিমল ধর) বিরুদ্ধে দুদকে একটি অভিযোগ এসেছে। এটি সমাধান করতে হলে ২০ লাখ টাকা লাগবে।

এর সূত্র ধরে শনিবার রাতে কামরুল হুদার সঙ্গে দেখা করতে নগরের একটি রেস্তোরাঁয় যান পরিমল ধর। এর আগেই বিষয়টি তিনি পুলিশকে জানিয়ে রাখেন। পরিমল ধর দেখা করতে যাওয়ার পর পুলিশ সেখানে গিয়ে কামরুলকে গ্রেপ্তার করে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের