25 C
আবহাওয়া
৮:০৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ওটি ওশানে অগ্নিকাণ্ড : নিখোঁজ নজরুলের মরদেহ উদ্ধার

ওটি ওশানে অগ্নিকাণ্ড : নিখোঁজ নজরুলের মরদেহ উদ্ধার

ওটি ওশানে অগ্নিকাণ্ড : নিখোঁজ নজরুলের মরদেহ উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী নদীতে গ্যাস বিস্ফোরণে ওটি ওশান অয়েল টেঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ নজরুল ইসলাম সাদ্দামের  মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ( ২৪ সেপ্টেম্বর)  বেলা ১২টার দিকে কর্ণফুলী নদীর ফেরিঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নজরুল কর্ণফুলী থানর চরলক্ষ্যা ৩ নং ওয়ার্ডের  মাইজ্যাফকির বাড়ির হাজী আব্দুল হাশেমের ছেলে বলে জানিয়েছে নৌ পুলিশ।

স্থানীয় লোকজনের সাথে বলে জানা গেছে, বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কর্ণফুলী নদীর দক্ষিণপাড় চরপাথরঘাটার ২নং ওয়ার্ডের তোতারবাপেরহাট এলাকায় ভাসমান অয়েল টেঙ্কার ওটি ওশানে ওয়েল্ডিং কাজ করছিল কয়েকজন শ্রমিক। সেখানে গ্যাস বিস্ফোরণে আগুন লেগে যায়। আতঙ্কে নজরুল নদী ঝাপ দেয় এবং জিসান নামে একজন অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জিসান পটিয়া উপজেলার তেকোটা এলাকার জসিম উদ্দীনের ছেলে বলে জানা গেছে।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি এবিএম মিজানুর রহমান বলেন, এ ঘটনায় গুরুতর আহত একজনের মৃত্যু হয়েছে। তার ময়নাতদন্ত করা হয়েছে। নিখোঁজ নজরুলের মরদেহ আজ পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ক্ষতিগ্রস্তদের আইনি সহায়তা দেওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম। তারা মামলা না করে জাহাজের মালিকের সঙ্গে আপোস মিমাংসা করেছে।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের