30.2 C
আবহাওয়া
৯:১৮ অপরাহ্ণ - জুন ১৪, ২০২৬
Bnanews24.com
Home » সীমান্তে ‘পুশ ইনের’ চেষ্টার বিরুদ্ধে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিবাদ সমাবেশ

সীমান্তে ‘পুশ ইনের’ চেষ্টার বিরুদ্ধে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিবাদ সমাবেশ


বিএনএ, ঢাকা : বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত ‘পুশ ইনের’ নামে ভারতীয়দেরই অনুপ্রবেশ ঘটিয়ে নজীরবিহীন নৈরাজ্য সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতারা।

দলটির নেতারা বলছেন, এই কর্মকাণ্ড বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর নগ্ন হস্তক্ষেপ।

রোববার (১৪ জুন) সকালে রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় প্রেস ক্লাব এর সামনে এক মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতারা।

সভাপতির বক্তব্যে ইশতিয়াক আজিজ উলফাত বলেন, এই প্রথমবারের মতো ভারত একজন প্রবীন রাজনীতিবিদকে কিছু দিন পূর্বে বাংলাদেশের হাই কমিশনার করে পাঠিয়েছেন। তিনি বাংলাদেশে প্রবেশ করেই বলেছেন, আমরা এক অভিন্ন এবং উনি সুন্দর সুন্দর বক্তব্য রাখছেন, অথচ বাংলাদেশের কুখ্যাত রাজনীতিবিদ শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দিয়ে রেখেছেন- যা বাংলাদেশের মানুষ কখনো মেনে নেবে না।

তিনি হতদরিদ্র নিরীহ ভারতীয়দের ‘পুশ ইন’ বন্ধ করার আহ্বান জানান।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ