34.3 C
আবহাওয়া
৫:৩৬ অপরাহ্ণ - জুন ১৪, ২০২৬
Bnanews24.com
Home » হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু


বিএনএ, ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৫২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। ৭৫ জনের শরীরে হাম রোগ নিশ্চিত হয়েছে।রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও সন্দেহজনক হাম রোগে চারজনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬০ জনে। একই সময়ে নিশ্চিত হামে মৃত্যুবরণ করেছেন ৯২ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে টিকাদান কর্মসূচি আরও জোরদার করা এবং শিশুদের নিয়মিত হাম-রুবেলা টিকা নিশ্চিত করার মাধ্যমে সংক্রমণ ও মৃত্যুহার কমিয়ে আনা সম্ভব। তারা অভিভাবকদের শিশুদের জ্বর, শরীরে লালচে দাগ, কাশি, সর্দি ও চোখ লাল হওয়াসহ হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

 

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ