21 C
আবহাওয়া
৪:১৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » কীটনাশক পানে বোয়ালখালীতে বৃদ্ধের মৃত্যু

কীটনাশক পানে বোয়ালখালীতে বৃদ্ধের মৃত্যু

কীটনাশক পানে বোয়ালখালীতে বৃদ্ধের মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে কীটনাশক পান করে কাজল দাশ (৬৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন। তিনি উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের উত্তর ভূর্ষি গ্রামের মৃত প্রফুল্ল দাশের ছেলে।

বুধবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাজল দাশ মারা যান বলে জানিয়েছেন পাঁচলাইশ মডেল থানার উপ-পরিদর্শক মো. এনামুল হক।

আরও পড়ুন: স্ত্রী-সন্তানসহ দেশ ছাড়লেন মির্জা ফখরুল

স্থানীয় ইউপি সদস্য জনি চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন কাজল দাশ। হোমিওপ্যাথি চিকিৎসা চলছিল তার। বুধবার সকালে হোমিওপ্যাথিকের ঔষধ ভেবে সবজি ক্ষেতের জন্য রাখা কীটনাশক সেবন করে ফেলেন তিনি। তাকে সকালেই চমেক হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে চট্টগ্রামে আরও দুইজনের মৃত্যু

বিএনএনিউজ/বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু