28 C
আবহাওয়া
১২:১৭ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » স্ত্রী-সন্তানসহ দেশ ছাড়লেন মির্জা ফখরুল

স্ত্রী-সন্তানসহ দেশ ছাড়লেন মির্জা ফখরুল

বাংলাদেশ আবার পরাধীনতার জাঁতাকলে পড়েছে

বিএনএ, ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্ত্রী রাহাত আরা বেগম ও ছোট মেয়ে মির্জা সাফারুহকে সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ৮.৩০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন।

সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ফলোআপ চিকিৎসা নেবেন মির্জা ফখরুল। আর তার স্ত্রী সিঙ্গাপুরের র‌্যাফেলস হাসপাতালে চিকিৎসা নেবেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসকের পরামর্শে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী সিঙ্গাপুর যাচ্ছেন।

কয়েক বছর ধরে চিকিৎসা নিতে সিঙ্গাপুরে যান মির্জা ফখরুল। সর্বশেষ ২০২১ সালের জানুয়ারিতে তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন। ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিভ আর্টারিতে ব্লকসহ বেশ কয়েকটি রোগে আক্রান্ত তিনি।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে