21 C
আবহাওয়া
৪:২২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ডেঙ্গুতে চট্টগ্রামে আরও দুইজনের মৃত্যু

ডেঙ্গুতে চট্টগ্রামে আরও দুইজনের মৃত্যু

ডেঙ্গুতে চট্টগ্রামে আরও দুইজনের মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে ডেঙ্গুতে জুলেখা আক্তার (২৮) ও হিরা মিয়া (১৮) নামে আরও দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ওই দুই রোগীর মৃত্যু হয়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫০ জনে। এর মধ্যে চলতি আগস্ট মাসেই ২৫ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে ৭৯ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৫০ জন এবং বেসরকারি হাসপাতালে ২৯ জন ভর্তি হন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন চার হাজার ৯৪৬ জন।

আরও পড়ুন : ক্যালিফোর্নিয়ায় বারে বন্দুক হামলায় নিহত ৫

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, মৃত দুইজনের মধ্যে জুলেখা আক্তার গত ২০ আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হন। ২২ আগস্ট চমেক হাসপাতালে ভর্তি হয়েছিলেন হিরা মিয়া।

চট্টগ্রাম সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ হোসেন চৌধুরী বলেন, দুজনই হাসপাতালে চিকিৎসাধীন থেকে মঙ্গলবার (২৩ আগস্ট) মারা যান। তারা এক্সপেন্ডেড ডেঙ্গু সিনড্রোমে ভুগছিলেন। এছাড়া ডেঙ্গুতে যেকোনো রোগীর ক্ষেত্রে প্রথম তিন দিনের পরে ৪ থেকে ৭ দিনের মধ্যে জটিলতা দেখা দেয়।

আরও পড়ুন: আইভি রহমানের সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু