26 C
আবহাওয়া
৩:০৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » লাহোরে গাড়ি বোমা বিস্ফোরণে তিনজন নিহত

লাহোরে গাড়ি বোমা বিস্ফোরণে তিনজন নিহত

লাহোরে গাড়ি বোমা বিস্ফোরণে তিনজন নিহত

বিএনএ বিশ্বডেস্ক : পাকিস্তানের লাহোরে শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১৫ জন।স্থানীয় সময় বুধবার(২৩ জুন) জোহর শহরের কাছে  এ  বিস্ফোরণ হয়। ভারতবিরোধী নেতা হাফিজ সাঈদের বাসভবনের কাছেই এই বোমা হামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

লাহোর পুলিশ জানায়, বোমা বিস্ফোরণে  আশপাশের বাড়ি ঘরও বেশ ক্ষতিগ্রস্থ হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এটি আত্মঘাতী বিস্ফোরণ কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

বোমা বিস্ফোরণের সময় গৃহবন্দি হাফিজ সাঈদের বাসার সামনে নিরাপত্তারক্ষীরা নিয়োজিত ছিলো। তবে তার বাসা ক্ষতিগ্রস্থ হয়েছে কি না তা জানা যায়নি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের