26 C
আবহাওয়া
৪:১৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চুয়েট শিক্ষার্থীদের চাপা দেওয়া বাসচালক গ্রেপ্তার

চুয়েট শিক্ষার্থীদের চাপা দেওয়া বাসচালক গ্রেপ্তার

চুয়েট শিক্ষার্থীদের চাপা দেওয়া বাসচালক গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া শাহ আমানত বাসের চালক মো. তাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে নগরের কোতোয়ালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. তাজুল ইসলাম (৪৯) রাউজান থানার চিকদাইর এলাকার করম আলী হাজীর বাড়ির আবদুল খলিলের ছেলে।

চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশের সুপার (ডিএসবি) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন বলেন, নগরের কোতোয়ালী এলাকা থেকে চুয়েটের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িত বাসচালককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নগরের দুই নম্বর গেইট চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে।

এর আগে গত ২২ এপ্রিল বিকেলে সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের জিয়ানগর এলাকায় শাহ আমানত পরিবহনের একটি বাসের ধাক্কায় চুয়েটের দুই শিক্ষার্থী নিহত হন। এ দুর্ঘটনায় আরও এক শিক্ষার্থী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের