33 C
আবহাওয়া
৪:১৭ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বিজিবি কর্মকর্তার বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

বিজিবি কর্মকর্তার বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার


বিএনএ, ঢাকা: সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা তিনটার দিকে রাজধানীর নিউমার্কেট এলাকার বিজিবি সদর দপ্তরের অফিসার্স কোয়ার্টারের একটি বাসা থেকে বিবি হালিমা (১১) নামের এক শিশু গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

হালিমা কামরাঙ্গীরচরের ভান্ডারির মোচর এলাকার মৃত শাহ আলমের মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায় , অফিসার্স কোয়ার্টারের পঞ্চম তলা ভবনের তৃতীয় তলায় শরিফুল ইসলামের ফ্ল্যাটের শৌচাগার থেকে ঝরনার পাইপের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় হালিমাকে ঝুলন্ত পাওয়া যায়। বাথরুমের দরজার ছিটকিনি ভেঙে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ঘটনার সময় বাসায় কেউ ছিলেন না। ঘরের দরজা খোলা ছিল, তবে বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শরিফুল ইসলাম বিজিবির জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত। তার স্ত্রী একজন চিকিৎসক। বিবি হালিমা প্রায় ছয় মাস ধরে গৃহকর্মী হিসেবে কাজ করছিল তাদের বাসায়।

এ বিষয়ে শরিফুল ইসলাম বলেন, তিনি ও তার স্ত্রী কর্মস্থলে ছিলেন। তার রানার (সহকারী) মো. সালাউদ্দিন বাজার নিয়ে প্রথম বাসায় ঢুকে শৌচাগারের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে সালাউদ্দিন ফোন করলে তিনি বাসায় আসেন। শরিফুল ইসলামের দাবি, বাসায় এসে তিনিও শৌচাগারের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ ঝুলন্ত অবস্থায় গৃহকর্মীর মরদেহ উদ্ধার করে।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ