25 C
আবহাওয়া
১০:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ৮ ঘণ্টা পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল স্বাভাবিক

৮ ঘণ্টা পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল স্বাভাবিক


বিএনএ, দিনাজপুর: মালবাহী বিজি ওয়াগন ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের পর রংপুরের সঙ্গে দিনাজপুরের পার্বতীপুরের ট্রেন চলাচল শুরু হয়েছে। পার্বতীপুর রেল স্টেশন মাস্টার রফিক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু হয়। উদ্ধার কাজ সম্পন্ন হলে প্রায় ৮ ঘণ্টা পর বিকেল ৪টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে পার্বতীপুর-রংপুর রেলপথের গুলপাড়া এলাকায় বিজি ওয়াগন বগি (১০০৩২৬) লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে পার্বতীপুরের সঙ্গে রংপুরের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। চট্টগ্রাম থেকে গম ভর্তি ৩১ বগি নিয়ে পার্বতীপুরে আসা মালবাহী ট্রেনটি রংপুরে যাচ্ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ঘটনার পর সকাল সাড়ে ১০ টার দিকে রিলিফ ট্রেনটি উদ্ধার কাজ শুরু হয়। এ সময় বোনারপাড়াগামী দোলনচাঁপা এক্সপ্রেস পার্বতীপুরে রেল স্টেশনে, বুড়িমারী থেকে ছেড়ে আসা বুড়িমারী মেইল ট্রেন খোলাহাটি ও কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রংপুর রেল স্টেশনে আটকা পড়ে।

বিএনএ/এমএফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের