31 C
আবহাওয়া
৬:৪১ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রাশিয়ার বোমা হামলায় নিহত ৭ : ইউক্রেন পুলিশ

রাশিয়ার বোমা হামলায় নিহত ৭ : ইউক্রেন পুলিশ


বিএনএ বিশ্ব ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার হামলায় এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এমন তথ্য জানিয়েছে ইউক্রেনের পুলিশ।

বিবিসি জানায়, দেশটির পুলিশ বলেছে, রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের সাত নাগরিক নিহত হয়েছে। ইউক্রেনের সামরিক স্থাপনা পোডিলস্ক এলাকায় এ বোমা হামলা করা হয়। পোডিলস্কের ওডেসা এলাকায় বোমা হামলায় ছয়জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন ১৫জন। ১৯ জন এখন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

পুলিশ বলেছে, ইউক্রেনের মারিওপোল এলাকায় বোমা হামলায় আরও একজন নিহত হয়েছে।

বিবিসি জানায়, ইউক্রেনের চারপাশ দিয়ে রুশ সেনারা ঢুকে পড়েছেন। ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও রক্তপাত এড়াতে ইউক্রেনের সেনাদের অস্ত্র পরিত্যাগের আহ্বান জানিয়েছেন ভ্লাদিমির পুতিন।

আরও পড়ুন : রাশিয়ার ৫ যুদ্ধবিমান ভূপাতিত করল ইউক্রেন

ইউক্রেনে সেনা অভিযান: তিন দিক থেকে আক্রমণ করছে রাশিয়া

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী