31 C
আবহাওয়া
৬:৪১ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ইউক্রেনে সেনা অভিযান: তিন দিক থেকে আক্রমণ করছে রাশিয়া

ইউক্রেনে সেনা অভিযান: তিন দিক থেকে আক্রমণ করছে রাশিয়া

ইউক্রেনে সেনা অভিযান: তিন দিক থেকে আক্রমণ করছে রাশিয়া

বিএনএ,বিশ্বডেস্ক : ইউক্রেনে একযোগে তিন দিক থেকে হামলা শুরু করেছে রাশিয়া।  স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে বেলারুশ, রাশিয়া ও ক্রিমিয়া সীমান্ত এলাকা দিয়ে একযোগে হামলা শুরু করেছে রুশ সেনারা।

ইউক্রেনের বর্ডার সার্ভিস জানিয়েছে, “লুহানস্ক, সুমি, খারকিভ, চেরনিহিভ ও ঝিতোমির অঞ্চলে হামলা চালানো হচ্ছে। এসব হামলায় ইউক্রেনের বর্ডার ইউনিট, বর্ডার টহল ও চেকপয়েন্টগুলোকে টার্গেট করা হচ্ছে। ব্যবহার করা হচ্ছে কামান, ভারী সরঞ্জাম এবং ছোট অস্ত্র।

এরই মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ থেকে ছয়টি স্থানে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে।এছাড়া ডোনেটস্কের ক্রামাটস্কেও ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

পুতিন বলেন, “আপনারা আপনাদের অস্ত্র সমর্পণ করুন এবং ঘরে ফিরে যান। ডনবাসে রক্তপাত হলে এর দায়ভার পুরোপুরি ইউক্রেন সরকারের।

তবে পুতিন বলেন, “ইউক্রেন দখল করার কোনও পরিকল্পনা আমাদের নেই। আমরা নিজেদেরকে কারও ওপর চাপিয়ে দিতে চাই না।”

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী