27 C
আবহাওয়া
৪:০২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » পিছিয়ে গেল চাকসু নির্বাচন

পিছিয়ে গেল চাকসু নির্বাচন


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের সময় পরিবর্তন করেছে নির্বাচন কমিশন। পরিবর্তিত তারিখ অনুযায়ী আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে এ নির্বাচন। মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশনার আরিফুল হক সিদ্দিকী এ তথ্য জানান।এর আগে এই নির্বাচনের সময় ছিল ১২ অক্টোবর (রোববার)।

গতকাল সমাজবিজ্ঞান অনুষদে প্রার্থীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময়সভায় নির্বাচনী প্রচার-প্রচারণার জন্য পর্যাপ্ত সময় না পাওয়ার অভিযোগ করেন প্রার্থীরা। তাদের দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের তারিখ পিছিয়ে ১৬ অক্টোবর নির্ধারণ করা হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা