26.5 C
আবহাওয়া
৫:৩৬ অপরাহ্ণ - জুলাই ২৩, ২০২৬
Bnanews24.com
Home » বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন! নতুন দায়িত্বে কে?

বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন! নতুন দায়িত্বে কে?


বিএনএ, ঢাকা: বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু বঙ্গভবনে কী তবে বড় ধরনের কোনো ঝড় আসতে চলেছে? রাজনৈতিক অঙ্গনে আগেই খবর ছিল রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর দূরত্ব বেড়েছে।  এখন সবচেয়ে বড় গুঞ্জন— ২৫ জুলাইয়ের মধ্যেই নাকি পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন! প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফেরার পরও রাষ্ট্রপতির সাথে দেখা না করা কি —এই দূরত্বেরই প্রমাণ? অবশেষে কি শুরু হয়ে গেছে কাউন্টডাউন? কেন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি সিঙ্গাপুরে স্থায়ীভাবে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন? আর কে হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি?

ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ৫ই আগস্টের সেই ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর থেকে। তৎকালীন শেখ হাসিনা সরকারের বিদায়ের পর এক চরম সাংবিধানিক ক্রান্তিলগ্নে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার পদে বহাল থাকেন এবং দেশকে অস্থিতিশীলতার হাত থেকে রক্ষা করতে ভূমিকা পালন করেন। পরবর্তীতে ২০২৬ সালের শুরুতে নির্বাচনের মাধ্যমে বিএনপির সরকার গঠিত হয় এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান। কিন্তু শুরু থেকেই এই দুই শীর্ষ সাংবিধানিক পদের মধ্যে এক ধরনের অদৃশ্য দূরত্ব বা শীতল সম্পর্ক লক্ষ্য করছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। যার চূড়ান্ত বহিঃপ্রকাশ দেখা গেল প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফর শেষে রাষ্ট্রপতির সাথে কোনো আনুষ্ঠানিক বৈঠক না করার মাধ্যমে।

ভেতরের গুঞ্জন এবং বিভিন্ন গোয়েন্দা সূত্র বলছে, বর্তমান সরকার বা সমমনা দলগুলো রাষ্ট্রপতির ব্যাপারে আর কোনো ধরনের রাজনৈতিক ঝুঁকি নিতে চাচ্ছে না। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে চাউর হয়েছে যে, ২৫ জুলাইয়ের মধ্যে রাষ্ট্রপতিকে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগের জন্য একটি অলিখিত সময়সীমা বা আল্টিমেটাম দেয়া হয়েছে। নির্ভরযোগ্য সূত্রগুলো জানাচ্ছে, পদত্যাগের পরপরই তিনি চিকিৎসার উদ্দেশ্যে এবং স্থায়ীভাবে বসবাসের জন্য সিঙ্গাপুরে পাড়ি জমাবেন। এই দীর্ঘদিনের শীতল সম্পর্কের অবসান কি তবে এভাবেই হতে যাচ্ছে?

যদি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন, তবে কে বসছেন দেশের ২৩তম এই সর্বোচ্চ সাংবিধানিক আসনে? এই মুহূর্তে সবচেয়ে বড় গুঞ্জন চলছে বর্তমান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনিকে নিয়ে। প্রশাসন পরিচালনায় দক্ষ এবং অভিজ্ঞ এই আমলা পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে শর্টলিস্টেড বা সবচেয়ে এগিয়ে আছেন বলে গুঞ্জন রয়েছে। তবে শেষ মুহূর্তে যদি কোনো পরিবর্তন আসে, তবে সংবিধান অনুযায়ী বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিতে পারেন। এছাড়াও সুবিধাজনক সময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা অন্য কোনো হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বকে এই পদের জন্য বিবেচনা করা হতে পারে বলে আলোচনা চলছে।

৫ই আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি যে অত্যন্ত গতিশীল এবং নাটকীয়—বঙ্গভবনের এই ঘটনা তারই এক বড় প্রমাণ। আগামী ২৫ জুলাই, বাংলাদেশ কি একটি, নতুন সাংবিধানিক পরিবর্তনের সাক্ষী হতে যাচ্ছে? নাকি এই গুঞ্জন কেবলই রাজনৈতিক কৌশল?

সৈয়দ সাকিব

 

Loading


শিরোনাম বিএনএ