30 C
আবহাওয়া
১২:২৩ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত আরও ১১১

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত আরও ১১১

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত আরও ১১১

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে ডেঙ্গুতে আরও ১১১ জন আক্রান্ত হয়েছেন। রোববার (২৩ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই জেলায় চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৩৪ জন। মারা গেছেন মোট ২২ জন।

এসব তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া।

সুজন বড়ুয়া জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালে ৭১ এবং বেসরকারি হাসপাতালে ৪০ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ২৭১ জন রোগী। জুলাই মাসে এক হাজার ৫৬৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হন।

তাদের মধ্যে মারা গেছেন ১৩ জন। জুনে আক্রান্ত ২৮২, মৃত্যু হয়েছে ৬ জনের। মে’তে ৫৩, এপ্রিলে ১৮, মার্চে ১২, ফেব্রুয়ারিতে ২২ ও জানুয়ারিতে ৭৭ জন আক্রান্ত হন। জানুয়ারিতে আক্রান্তদের মধ্যে মারা গেছেন তিন জন। মারা যাওয়া ২২ জনের মধ্যে ১১ জনই শিশু। বাকিদের মধ্যে ৬ জন পুরুষ ও ৫ জন নারী।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
দেশে ফিরতে নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত