27 C
আবহাওয়া
১২:৫৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » রামেকের করোনা ওয়ার্ডে ১৬ জনের মৃত্যু

রামেকের করোনা ওয়ার্ডে ১৬ জনের মৃত্যু

রামেকে ২৪ ঘন্টায় করোনায় মারা গেলেন ৯ জন

বিএনএ, রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট ২৪৫ জনের মৃত্যু হলো।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। এর আগের ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ১৩ জনের।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ১৬ জনের মধ্যে রাজশাহীর আটজন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন, নাটোরের দুজন, নওগাঁর দুজন এবং ঝিনাইদহের একজন রয়েছেন। তাদের নয়জন করোনায় এবং সাতজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ জন।
বুধবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ভর্তি আছেন ৪১০ জন। আগের দিন ভর্তি ছিলেন ৩৯৩ জন। হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৩০৯টি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল আজ মজুরি বোর্ড গঠনের ঘোষণা তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ