22 C
আবহাওয়া
৮:৫৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপিকে আলোচনায় বসতে সিইসির চিঠি

বিএনপিকে আলোচনায় বসতে সিইসির চিঠি


বিএনএ: দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে আলোচনায় বসতে বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে আলোচ্যসূচি ও তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আমন্ত্রণ জানিয়ে একটি বেসরকারি পত্র (ডিও লেটার) দিয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান।

চিঠিতে বিএনপির অন্য নেতাদের এবং প্রয়োজনে সমমনা দলগুলোকে নিয়ে তাদের সুবিধামতো সময়ে মতবিনিময়ের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, মূলত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আলোচনার প্রস্তাব দেয়া হয়েছে। যদি তারা (বিএনপি) সম্মত হয় তখন দিনক্ষণ ঠিক করা হবে। এই আলোচনা আনুষ্ঠানিকও হতে পারে অনানুষ্ঠানিকও হতে পারে।’

চিঠিতে প্রধান নির্বাচন কমিশনার লেখেন, ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি আমরা দায়িত্ব গ্রহণের পর ধারাবাহিকভাবে স্থানীয় পর্যায়ের নির্বাচন করে আসছি। বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকেই অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংসদ নির্বাচনের কথা অনুধাবন করে আসছে।

চিঠিতে বর্তমান ইসি ও আগামী নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের কথা তুলে ধরে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমান কমিশনের প্রতি অনাস্থা ব্যক্ত করে প্রত্যাখ্যান করে আসছে। আপনারা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও আপনাদের এমন রাজনৈতিক সিদ্ধান্ত ও কৌশলের বিষয়ে কমিশনের কোনো মন্তব্য নেই।

চিঠিতে সিইসি বলেন, আপনাদের দ্বারা প্রত্যাখ্যাত হলেও কমিশন মনে করে বৃহৎ রাজনৈতিক দল হিসেবে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক না হোক, অনানুষ্ঠানিকভাবে আলোচনা বা মতবিনিময় হতে পারে। আপনাদের নির্বাচন কমিশনে আমন্ত্রণ জানাচ্ছি। সদয় সম্মত হলে দিনক্ষণ আলোচনা করে নির্ধারণ করা যেতে পারে। প্রত্যুত্তর প্রত্যাশা করছি।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!