21 C
আবহাওয়া
১:১০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ে অপ্রত্যাশিত ঘটনা

প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ে অপ্রত্যাশিত ঘটনা

ধামরাইয়ে প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ে

সাভার প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ে ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা। স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডিজের তালে নাচানাচি নিয়ে মারামারি ঘটনা ঘটেছে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার বালিয়া ইউনিয়নের প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই মারামারির ঘটনা ঘটে।

জানা যায়- প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের সময় বহিরাগত যুবকদের মাঝে ধাক্কাধাক্কি হয়। ধাক্কাধাক্কির এক পর্যায়ে পরিস্থিতি বেগতিক হলে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি বলেন- স্কুলের অনুষ্ঠানে কোনদিন এরকম ঝাকানাকা গান শুনিনি। আজকে এই অনুষ্ঠানে গানের সাথে নাচানাচির সময়ে মারামারি হয়। দেশাত্মবোধক গান হলে এরকম ধাক্কাধাক্কি হতো না এবং মারামারিও হতো না।

কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই মো: আলামিন হাওলাদার বলেন- প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের সময় মারামারির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ইমরান খান, জিএন

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স