25 C
আবহাওয়া
৯:৫৫ পূর্বাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » কোম্পানীগঞ্জে আধাবেলা হরতাল প্রত্যাহার

কোম্পানীগঞ্জে আধাবেলা হরতাল প্রত্যাহার

কোম্পানীগঞ্জে আধাবেলা হরতাল প্রত্যাহার

বিএনএ, নোয়াখালী : নোয়াখালীর কোম্পানীগঞ্জে পূর্বঘোষিত রোববার অর্ধদিবস হরতাল কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। শনিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান হরতাল কর্মসূচি প্রত্যাহারের এ তথ্য নিশ্চিত করেন।

হরতাল প্রত্যাহারের কারণ হিসেবে তিনি জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরর নির্দেশে প্রত্যাহার করা হয়েছে।

ওবায়দুল কাদেরের বরাত দিয়ে তিনি বলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সকল দাবি বর্তমানে প্রধানমন্ত্রীর দফতরে রয়েছে। পরে ওই সব বিষয়ে সিন্ধান্ত নেয়া হবে।

এর আগে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তি করেন। এর প্রতিবাদে রবিবার (২৪শে জানুয়ারি) ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার কোম্পানীগঞ্জে হরতাল ডাকা হয়েছে। সাংসদ একরামুল করিমকে দলীয় পদ থেকে বহিষ্কারের দাবিতেই অর্ধবেলা হরতালের ডাক দিয়েছে উপজেলা আওয়ামী লীগ।

শুক্রবার (২২শে জানুয়ারি) দুপুর থেকে উপজেলার বসুরহাট বাজারের বঙ্গবন্ধু চত্বরে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে বহিষ্কার এবং জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি ভেঙে দেওয়ার দাবিতে লাগাতার অবস্থান ধর্মঘট চলছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর