25 C
আবহাওয়া
৭:২৩ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » দ. কোরিয়া একশ’ মিলিয়ন ডলার দেবে বাংলাদেশকে

দ. কোরিয়া একশ’ মিলিয়ন ডলার দেবে বাংলাদেশকে


বিএনএ, ঢাকা : করোনা পরিস্থিতির কারণে অর্থনীতির ক্ষতি সামাল দিতে বাংলাদেশ একশ মিলিয়ন মার্কিন ডলার দেবে দক্ষিণ কোরিয়া। দেশটি তাদের অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল (ইডিসিএফ) থেকে এই অর্থ প্রদান করবে।

সোমবার (২২ নভেম্বর) কোরিয়ান দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, দেশটি ইতোমধ্যে বাংলাদেশকে কোভিড-১৯ মহামারী মোকাবেলায় ২০২০ সালের ডিসেম্বরে বাজেট সহযোগিতা হিসেবে ইডিসিএফ তহবিল থেকে স্বল্প সুদে ৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করেছে।

এতে আরও বলা হয়, এটা এই ধরনের রেয়াতি ঋণের দ্বিতীয় পদক্ষেপ।

ইডিসিএফ উন্নয়নশীল দেশগুলোর আর্থ-সামাজিক উন্নয়ন সহযোগিতার লক্ষ্যে কোরিয়ার উন্নয়ন অর্থায়নের একটি কর্মসূচি।

এই নতুন রেয়াতি ঋণের একশ’ মিলিয়ন মার্কিন ডলার করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করতে কাজে লাগানো হবে।

কোরিয়ার এক্সিম ব্যাংক ও বাংলাদেশ সরকারের মধ্যে এই ঋণ চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এই অর্থ চলতি বছরের মধ্যে ছাড় করা হবে বলে জানানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পুলিশের গুরুত্বপূর্ণ চার পদে রদবদল চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ