27.4 C
আবহাওয়া
৪:৫৬ পূর্বাহ্ণ - জুন ২৫, ২০২৬
Bnanews24.com
Home » ৩ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান

৩ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান


বিএনএ, ঢাকা: ব্যাট হাতে সিলেট টেস্টের প্রথম ইনিংসে তেমন সুবিধা করতে পারেনি বাংলাদেশ । ম্যাচে লড়াই ফেরাতে বাড়তি দায়িত্ব নিতে হতো বোলারদের।

রোববার (১৭ মে) সকাল সকাল উইকেট তুলে নেয়ার কাজটা সেরেছেন তাসকিন আহমেদ ও মেহেদী মিরাজ মিলে।  ৪০ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে পাকিস্তান।

দিনের দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই প্রথম উইকেট এনে দেন তাসকিন আহমেদ। তার বল আব্দুল্লাহ ফজলের ব্যাট ছুয়ে জমা পড়ে লিটনের গ্লাভসে। ফজল আউট হয়ে ফেরেন ২১ বলে ৯ রান নিয়ে।

পরের ওভারে এসে আরেক ওপেনার আজান আওয়াইসকেও (৩৪ বলে ১৩) ফেরান তাসকিন। বিনা উইকেটে ২১ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান জোড়া উইকেট হারায় মাত্র ২ রানের মাঝেই।

সকাল সকাল ২ উইকেট হারানোর পর শান মাসুদ ও বাবর আজমের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে পাকিস্তান। তবে জুটি বড় হতে দেননি মেহেদী মিরাজ। ২৬ বলে ২১ রান করা মাসুদকে ফেরান তিনি।

৩ উইকেট হারিয়ে পাকিস্তানের রান দাঁড়ায় ৬১। তবে এই মুহূর্তে সৌদ শাকিলকে নিয়ে হাল ধরার চেষ্টা করছেন বাবর আজম। ২১ ওভার শেষে পাকিস্তান তুলেছে ৭০ রান।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ