31 C
আবহাওয়া
৫:৪৫ অপরাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু


বিএনএ, ঢাকা: সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৫ শিশু এবং নিশ্চিত হামে ১ শিশু মারা গেছে।রোববার (১৭ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে ৫ শিশু এবং নিশ্চিত হামে ১ শিশু মারা গেছে। এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২৪৩ শিশু এবং সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৭৪ শিশু।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ