বিএনএ, ঢাকা: জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ করা হয়েছে।রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে হাসিবুর রশীদকে গ্রেপ্তার করে পুলিশ।
উল্লেখ্য, ৯ এপ্রিল শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের এ মামলায় ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন ট্রাইব্যুনাল-২। এর মধ্যে প্রধান আসামি হিসেবে হাসিবুর রশীদকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়।
বিএনএ/ ওজি
![]()

