বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ মে) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রাপ্তবয়স্কদের টিকাদানের গুরুত্ব ও স্বাস্থ্য সুরক্ষায় এর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সাবেক অধ্যক্ষ ও অধ্যাপক ডা. মো. গোফরানুল হক, অধ্যাপক এম এ হাসান চৌধুরী এবং অধ্যাপক ডা. মো. হাসানুজ্জামান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন অধ্যাপক (ডা.) মো. আমির হোসেন।
তিনি মূল প্রবন্ধ উপস্থাপনায় প্রাপ্তবয়স্কদের টিকাদানের প্রয়োজনীয়তা, টিকা গ্রহণের নির্দেশিকা, সময়সূচি, ডেভ কেয়ার ফাউন্ডেশনে উপলব্ধ টিকা, টিকার মাধ্যমে রোগ প্রতিরোধ, সম্ভাব্য জটিলতা ও তার ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্যানেলিস্টরা তাঁদের বক্তব্যে এ উদ্যোগের প্রশংসা করে বলেন, “স্বাস্থ্য সুরক্ষা ও রোগ প্রতিরোধে এ ধরনের কার্যক্রম মানুষের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেভ কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক এম এ ফয়েজ। এসময় প্রতিষ্ঠানের ট্রেজারার অধ্যাপক রাশেদা সামাদ, কার্যনির্বাহী কমিটির সদস্য ড. জয়নব বেগম, মিসেস লুৎফেরা আরা রশীদ, অধ্যাপক (ডা.) এম এ সাত্তার, ডা. আব্দুল্লাহ আবু সাঈদ, অধ্যাপক (ডা.) মো. আবদুল কাদেরসহ স্বাস্থ্যসেবা টিম ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

