বিএনএ, খাগড়াছড়ি: শুক্রবার (২১ আগস্ট) গভীর রাতে হঠাৎ এক থেকে দেড় ঘণ্টার বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে বিপাকে পড়েছে হাজারো মানুষ।
খাগড়াছড়ি মুসলিম পাড়া, কালাডেবা, গঞ্জপাড়া, ফুটবিল, খবং পড়িয়াসহ বিভিন্ন গ্রামে পানি উঠেছে ।
ভুক্তভোগীরা জানান, হঠাৎ পানি আসায় তারা ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন। অনেকের বাড়িঘর ডুবে গেছে, হাঁস-মুরগি পানিতে ডুবে মারা গেছে। ক্ষতি হয়েছে ফসলি জমির।
খাগড়াছড়ি জেলা প্রশাসক জানান, আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রশাসনের পক্ষ থেকে দ্রুততার সহিত সবরকমের সহাযোগিতা করা হচ্ছে।
বিএনএ/শাম্মী
![]()

