23 C
আবহাওয়া
৫:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » মোংলা বন্দরে ইঞ্জিন-বগি নিয়ে মেট্রোরেলের একাদশ চালান

মোংলা বন্দরে ইঞ্জিন-বগি নিয়ে মেট্রোরেলের একাদশ চালান


বিএনএ, মোংলা: মেট্রোরেলের একাদশ চালানে মোংলা বন্দরে এসে পৌঁছেছে আটটি বগি ও চারটি ইঞ্জিনসহ ৩৪ প্যাকেজ মেশিনারিজ পণ্য। সোমবার (২২ আগস্ট) সকাল পৌনে ১০টায় পানামা পতাকাবাহী জাহাজ ‘এম ভি হোসি ক্রাউন’ এসব পণ্য নিয়ে বন্দরের সাত নম্বর জেটিতে ভিড়েছে। গত ২৭ জুলাই জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের এ মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে বিদেশি জাহাজটি।

বিদেশি এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানীর ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান জানান, জাপানের কোবে বন্দর থেকে আটটি রেলওয়ে বগি ও চারটি ইঞ্জিনসহ ৩৪ বক্স মেশিনারী পণ্য নিয়ে এমভি হোসি ক্রাউন সোমবার সকালে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে।

দুপুর নাগাদ জাহাজটি হতে কোচ, ইঞ্জিন ও মেশিনারী মালামাল নামানোর কাজ শুরু করা হবে। এসব মালামাল জাহাজ থেকে খালাস করে সরাসরি নৌপথে বার্জে (নৌযান) ঢাকার উত্তরার দিয়াবাড়ী মেট্রোরেলের ডিপোতে নেওয়া হবে। আর পণ্য খালাস শেষে বিদেশি জাহাজটি মঙ্গলবার বন্দর ত্যাগ করবে। মোংলা বন্দর দিয়ে এ পর্যন্ত মেট্রোরেলের ৭০টি কোচ ও ৩৪টি ইঞ্জিন এসেছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে