বিএনএ ডেস্ক: উজান থেকে আসা পাহাড়ি ঢল আর ভারি বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার এক সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তিস্তা পাড়ের নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। একইসঙ্গে চরাঞ্চলের মানুষ আতঙ্কে রয়েছেন।
আজ বুধবার (২২ জুলাই) সকাল ৯টায় নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্ট তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৪ সেন্টিমিটার (বিপদসীমা ৫২ দশমিক ১৫ মিটার)। যা বিপদসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে সকাল ৬টায় পানির একই প্রবাহ রেকর্ড করা হয়।
এদিকে, পানির চাপ বেড়ে যাওয়ায় দেশের সবচেয়ে বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে আশঙ্কা রয়েছে।
বিএনএ/শাম্মী
![]()

