বিএনএ, রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২২ জুন) রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। এর মধ্যে করোনায় পাঁচজন এবং উপসর্গে আটজন মারা গেছেন।
ডা. সাইফুল ফেরদৌস জানান, সোমবার(২১ জুন) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২২ জুন) সকাল ৮টা পর্যন্ত রামেকের বিভিন্ন ওয়ার্ডে ১৩ জন মারা গেছেন। মৃতদের মধ্যে রাজশাহীর ১২ জন ও নাটোরের এক জন রয়েছেন। করোনা আক্রান্ত হয়ে মৃতদের পাঁচজনই রাজশাহীর বাসিন্দা। উপসর্গে মৃতদের মধ্যে রাজশাহীর সাতজন ও নাটোরের একজন রয়েছেন।
করোনা ইউনিটে মৃত ১৩ জনের মধ্যে পুরুষ ১০ ও নারী ৩ জন। এদের অধিকাংশের বয়স ৩৫-৬০ বছরের মধ্যে ছিল ।
বিএনএ/ ওজি
![]()

