26 C
আবহাওয়া
৫:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » চসিক প্যানেল মেয়র হলেন লিটন, গিয়াস ও আফরোজা

চসিক প্যানেল মেয়র হলেন লিটন, গিয়াস ও আফরোজা


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন কাউন্সিলর আবদুস সবুর লিটন, গিয়াস উদ্দিন ও আফরোজা জহুর। সোমবার(২২ মার্চ )আন্দরকিল্লায় চসিক মিলনায়তনে প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ফলাফল ঘোষণা করেন। সভা পরিচালনা করেন চসিকের ভারপ্রাপ্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম।

এতে সাধারণ কাউন্সিলরদের মধ্যে ৬ জন ও সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন- ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী (প্রাপ্ত ভোট ১৩), ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু (প্রাপ্ত ভোট ১০), ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন (প্রাপ্ত ভোট ২৭), ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী (প্রাপ্ত ভোট ১১), ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর মো. হারুন উর রশীদ (প্রাপ্ত ভোট ১৬) ও ২৫ নম্বর রামপুর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সবুর লিটন(প্রাপ্ত ভোট ২৯)।

সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলররা হলেন- জোবাইরা নার্গিস খান (প্রাপ্ত ভোট ৩), নীলু নাগ(প্রাপ্ত ভোট ১৩), আফরোজা কালাম (প্রাপ্ত ভোট ২৬), লুৎফুন্নেছা দোভাষ বেবী(প্রাপ্ত ভোট ৩) ও ফেরদৌস বেগম মুন্নী (প্রাপ্ত ভোট ৮)।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স