26 C
আবহাওয়া
১০:২২ পূর্বাহ্ণ - নভেম্বর ১, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্বে করোনায় মৃত্যু ২৭ লক্ষাধিক

বিশ্বে করোনায় মৃত্যু ২৭ লক্ষাধিক


বিএনএ, বিশ্বডেস্ক :  প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এ পর্যন্ত করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৮ লাখ ৫০ হাজার ৯০৪ জনে। এর মধ্যে মারা গেছেন ২৭ লাখ ২৭ হাজার ৪২৮ জন। সোমবার (২২ মার্চ) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ৫ লাখ ৫৫ হাজার ৩১৪ জন মারা গেছেন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ১৯ লাখ ৯৮ হাজার ২৩৩ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৯৪ হাজার ১১৫ জনের।

এদিকে আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে আছে ভারত। এর পরের স্থানগুলোয় রয়েছে রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, স্পেন, তুরস্ক ও জার্মানি। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।

দেশে এ ভাইরাসে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ৬৯০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৭০ হাজার ৮৭৮ জন।

বিএনএ/ওজি 

 

 

Loading


শিরোনাম বিএনএ
তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ ৫ই আগস্টের ভিডিও ও 'র' এজেন্ট তকমা! কী বলেছিলেন তাহসিফ? সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২ দশমিক ১২ পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি ফল জালিয়াতি : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের