25 C
আবহাওয়া
১১:১৯ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » মোংলায় বঙ্গবন্ধু রেলসেতুর পাইলিং পাইপের শেষ চালান

মোংলায় বঙ্গবন্ধু রেলসেতুর পাইলিং পাইপের শেষ চালান


বিএনএ, মোংলা: ভিয়েতনাম থেকে বঙ্গবন্ধু রেলসেতুর পাইলিংয়ের স্টিল পাইপের শেষ চালান বাগেরহাটের মোংলা বন্দরে এসেছে। এখন চলছে খালাসের কাজ।

বুধবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের খুলনার জেনারেল ম্যানেজার জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পাইপ নিয়ে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে বিদেশি জাহাজ এমভি জুপিটার।

জানা গেছে, সেতুর স্টিলের পাইলিং পাইপের এটি শেষ চালান। পরে পর্যায়ক্রমে আসবে সেতুর মুল স্টেকচারের মালামাল। পাইপ খালাস শেষে এমভি জুপিটার আগামী ২৪ ফেব্রুয়ারি মোংলা বন্দর ত্যাগ করবে।

জেনারেল ম্যানেজার জিয়াউল হক জানান, ভিয়েতনাম থেকে মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু রেলসেতুর ৩ হাজার ১৩৪ দশমিক ১০৬ টন স্টিলের পাইলিং পাইপের ১৪তম চালান মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে এসেছে। বর্তমানে জাহাজ থেকে ২৩০ প্যাকেজের এ পাইলিং পাইপ খালাসের কাজ চলছে। বার্জে (নৌযান) করে সিরাজগঞ্জের যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু রেলসেতুর ডিপোতে নেওয়া হচ্ছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!