28 C
আবহাওয়া
৮:৩০ অপরাহ্ণ - মে ৫, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ভারতীয় ভিসা কার্যক্রম স্থগিত

চট্টগ্রামে ভারতীয় ভিসা কার্যক্রম স্থগিত


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন সাময়িকভাবে ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে এ  কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়া হয়। রোববার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম স্থগিত থাকবে বলে জানানো হয়েছে।

শনিবার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আশপাশে ঘটে যাওয়া নিরাপত্তাজনিত ঘটনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তীতে ভিসা কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে ঘোষণা দেওয়া হবে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ