21 C
আবহাওয়া
১২:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » দূষিত বাতাসের শহরের তালিকায় তৃতীয় ঢাকা

দূষিত বাতাসের শহরের তালিকায় তৃতীয় ঢাকা

দূষিত বাতাসের শহরের তালিকায় তৃতীয় ঢাকা

বিএনএ, ঢাকা : বায়ুমানে এক ধাপ উন্নতি হলেও রাজধানী ঢাকার বাতাস আজও অত্যন্ত অস্বাস্থ্যকর। দূষিত বাতাসের তালিকায় দিল্লি ও লাহোরের পরই অবস্থান ঢাকার। বায়ুদূষণের তালিকায় সবার উপরে অবস্থান করছে ভারতের দিল্লি। কোনো শহরের বায়ুমান ৩০০ হলে, সেখানকার বাতাসকে দুর্যোগপূর্ণ হিসেবে ধরা হয়। আজ ৩০০-ই পেরিয়েছে দিল্লির বায়ুমান।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে ঢাকার বায়ুমান রেকর্ড করা হয়েছে ২০৫।

বায়ু দূষণের দিক থেকে বরাবরই শীর্ষ শহরের তালিকায় থাকা পাকিস্তানের লাহোর আজ রয়েছে দ্বিতীয় স্থানে। এছাড়া শীর্ষ পাঁচ শহরের মধ্যে রয়েছে ঘানার আক্রা এবং পাকিস্তানের করাচি।

বাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে বায়ুদূষণের মাত্রা নির্ধারণ করা হয়েছে। বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই (পিএম ২.৫) দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্‌রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে তাকে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০-এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

সে হিসেবে দূষণের মাত্রার দিক থেকে ঢাকার বাতাস গত দুই দিনের মতো আজও খুব অস্বাস্থ্যকর। কিছুটা দূষণ বাড়লেই এটি দুর্যোগপূর্ণ অবস্থায় পৌঁছে যাবে। দূষণের তালিকায় দুইয়ে থাকা লাহোরের বায়ুমান পরিমাপ করা হয়েছে ২৬৬। চতুর্থ অবস্থানে থাকা আক্রার বায়ুমান ২০৩ আর পাঁচে থাকা করাচির বায়ুমান ১৯৪।

বায়ুমানের দিক থেকে দূষিত শহরের তালিকায় ছয় থেকে দশে থাকা শহরগুলো হলো, আফগানিস্তানের কাবুল, ইরাকের বাগদাদ, ভিয়েতনামের হ্যানয়, ভারতের মুম্বাই এবং ইরানের তেহরান।

বিএনএনিউজ/আরএস/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স