31 C
আবহাওয়া
৯:৩২ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » পরিবেশবান্ধব ব্যাগের ব্যবহার বাড়াতে আইন প্রয়োগ কঠোর হবে

পরিবেশবান্ধব ব্যাগের ব্যবহার বাড়াতে আইন প্রয়োগ কঠোর হবে

আজ থেকে সুপারশপে পলিথিন ব্যাগ বন্ধ

ঢাকা  : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গঠিত মনিটরিং কমিটির সভাপতি ও অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস বলেছেন, পরিবেশবান্ধব ব্যাগের ব্যবহার বাড়াতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগ আরো কঠোর করা হবে। পলিথিন শপিং ব্যাগের নিষিদ্ধ ঘোষণা কার্যকর করতে এ পর্যন্ত দেশব্যাপী ১৯৯টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এসব অভিযানে ৪১৪টি প্রতিষ্ঠানকে মোট ২৫ লাখ ৭২ হাজার ৩০০ টাকা জরিমানা এবং ৫০ হাজার ৫৫৬ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস রাজধানীর কারওয়ান কাঁচাবাজারে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার রোধে মনিটরিং কার্যক্রম পরিচালনার পর সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।

কারওয়ান বাজারে মনিটরিং অভিযানকালে দোকানদার ও ক্রেতাদের চটেরব্যাগ, কাপড়ের ব্যাগ ও মোম প্রলেপযুক্ত ব্রাউনপেপার ব্যাগ ব্যবহার করতে উদ্বুদ্ধ করা হয়। এসময় বিভিন্ন দোকানে এসব বিকল্প পরিবেশবান্ধব ব্যাগ প্রদর্শন করা হয়।

মনিটরিং কমিটির সভাপতি বলেন, পরিবেশ সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ রোধে পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ উদ্যোগ সফল করতে মন্ত্রণালয় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দেশব্যাপী মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। তিনি আরো বলেন, দেশের পরিবেশ রক্ষার স্বার্থে সরকারি এ উদ্যোগে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে।

অভিযানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসজিএন, শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮